ভীড়ের মাঝে অকারণ হেনস্থারোধ : সাংবাদিকদের হাতে প্রেস-জ্যাকেট তুলে দিল জেলা পুলিশ প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১১ সেপ্টেম্বর’১৯:-

কোন রকম গন্ডগোলের থেকে সাংবাদিকদের রক্ষায় এবার মহানগরীর ধাচে কোচবিহারে জেলার সাংবাদিকদের হাতে প্রেস লেখা জ্যাকেট তুলে দিল জেলা পুলিশ প্রসাশন।বুধবার জেলা পুলিশ সুপারের দপ্তরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইনী সুরক্ষায় ও বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের যাতে সহজেই চিহ্নিত করতে পারেন প্রশাসনিক আধিকারিক ও পুলিশ সেই কারণেই প্রেস লেখা একটি জ্যাকেট জেলার সাংবাদিক এবং চিত্রসাংবাদিকের হাতে তুলে দেওয়া হয়। জেলার সাংবাদিকদের হাতে প্রেস লেখা জ্যাকেট তুলে জেলা পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বালকার। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহন্মদ সানা আখতার সহ অন্যান্যরা। এদিন কোচবিহার জেলায় ৬০ জন সাংবাদিক এবং চিত্রসাংবাদিকের হাতে জ্যাকেট তুলে দেওয়ার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা করেন জেলা পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বালকার । তার মধ্যে অন্যতম প্রধান বিষয় ছিল শহরের যানজট মোকাবেলা এবং ট্রাফিক কন্ট্রোল। সাংবাদিকদের মাধ্যমে বেশ কিছু সাজেশন উঠে আসে,জেলা পুলিশ সুপার এর সমস্ত বিষয়টি গুরুত্বসহকারে নজর দেবেন বলে এদিন প্রতিশ্রুতবদ্ধ হন।

Leave a Reply

error: Content is protected !!