যৌনপল্লীতে স্বাস্থ্য শিবির : উদ্যোগে প্রাযুক্তা ফাউন্ডেশন

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ৯ নভেম্বর’১৯ :-

যৌনপল্লী এলাকার সকল শিশু কে শারীরিক দিক থেকে সুস্থ স্বাভাবিক রাখতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। শনিবার দিনহাটা শহরের ৯ নাম্বার ওয়ার্ডের সংশ্লিষ্ট এলাকায় প্রাযুক্তা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। দিনহাটা মহকুমা হাসপাতাল ও পুরসভার যৌথ সহযোগিতায় দূর্বার মহিলা সমন্বয় কমিটির কার্যালয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল, হাসপাতালের সহকারি সুপার পৃথা পাল, দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক উজ্জ্বল আচার্য ,শিশুরোগ বিশেষজ্ঞ বিক্রম মন্ডল, দুর্বার মহিলা সমন্বয় কমিটির সভাপতি দেবী অধিকারী, সম্পাদিকা ছায়া কর , দুর্বার মহিলা সমন্বয় কমিটির শাখা পর্যবেক্ষক রাজু সরকার, আয়োজক সংস্থার কর্ণধার সুদর্শন রায় প্রমুখ। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার রঞ্জিত মন্ডল বলেন বেসরকারি উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাসপাতালের চিকিৎসকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । এ ধরনের শিবির যত বেশি হবে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের অনেক বেশি কাজে আসবে। পাশাপাশি মানুষকে সুস্থ রাখা অনেকটাই সম্ভব হবে।আয়োজক সংস্থার কর্ণধার সুদর্শন রায় বলেন তার মেয়ে প্রাযুক্তা ক্যান্সারে আক্রান্ত। তার সন্তানের মত অন্য কোনো শিশু যাতে অসুস্থ না হয় এবং সকলেই যাতে সুস্থ থাকে সে কথা মাথায় রেখেই তারা মেয়ের নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করে বিভিন্ন জায়গায় এই ক্যাম্প করে চলছেন। দিনহাটা শহরের এই পল্লীতে এদিন শতাধিক শিশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও তাদের সব রকমের প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করা হয়। শিবিরে দিনহাটা মহকুমা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অর্ণব মন্ডল শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। শিশুদের সুস্থ স্বাভাবিক রাখার পাশাপাশি প্রতিটি মুহূর্তে তাদের হাসি খুশি রাখতে আগামীতে আরো কিছু করার পরিকল্পনা রয়েছে বলেও উদ্যোক্তারা জানান। শিবির কে ঘিরে স্থানীয় এলাকার বাসিন্দাদের উপস্থিতিও ছিল যথেষ্ট।

Leave a Reply

error: Content is protected !!