মানুষ ছেড়ে দেবে না : এনার্সির প্রতিবাদে পথসভা তৃণমূলের

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৫ সেপ্টেম্বর’১৯ :-

কেন্দ্রের বিজেপি সরকারের আনা কালা কানুন এনআরসি প্রতিবাদে দিনহাটা গোসানিমারি তে সভা করল তৃণমূল কংগ্রেস । দলের গোসানিমারি ১ অঞ্চল কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দলের দিনহাটা 1 ব্লকের প্রাক্তন সভাপতি তথা কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, তৃণমূল কংগ্রেসের এস সি এস টি ও বি সি সেলের দিনহাটা 1 ব্লক নেতা পুলক চন্দ্র বর্মন , যুব সংগঠনের বাবলু চৌধুরী প্রমুখ।পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন এনআরসির আশঙ্কায় ইতিমধ্যে বেশ কয়েক জন প্রাণ হারিয়েছে। কেন্দ্রের মোদি সরকার আসামে হাজার ১৯ লক্ষ মানুষকে দেশছাড়া করার চক্রান্তে মেতে উঠেছে।এরই প্রতিবাদে সরব হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের সভায় বিধায়ক ছাড়াও অন্যান্য নেতৃত্ব কেন্দ্রের মোদি সরকারের সর্বনাশা এক কালার আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সরব হন। তৃণমূল কংগ্রেস নেতা নুর আলম হোসেন বলেন কেন্দ্রীয় সরকার এনআরসি নামে আসামের ১৯ লক্ষ মানুষকে দেশ থেকে তাড়ানোর জন্য উদ্যোগী হয়েছে। রাজ্য এনআরসি চালু করার জন্য নানা হবে প্রচেষ্টা শুরু করেছে। তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরোধিতা করে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন। এন আর সির বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন চলবে বলেও দলীয় নেতৃত্ব জানান। এ রাজ্যে এনআরসি চালু করার চেষ্টা হলে মানুষ ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল নেতৃত্ব।গোসানিমারি বাজারে দিনের পথসভায় দলীয় কর্মী-সমর্থকদের ছিল যথেষ্ট।

Leave a Reply

error: Content is protected !!