নস্যশেখ উন্নয়ন পরিষদের জেলা কমিটি : দাবী আলাদা উন্নয়ন পর্ষদের

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২২ সেপ্টেম্বর’১৯:-

নস্যশেখ জনজাতির জন্য উন্নয়ন পর্ষদ গঠনের দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা কমিটি গঠিত হল। রবিবার দিনহাটার শোনী দেবী জৈন হাইস্কুলের হলঘরে সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভার মধ্য দিয়ে সংগঠনের কোচবিহার জেলা কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক, সহ-সভাপতি মহম্মদ নাসির উদ্দিন, মহম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শামীম আখতার, জেলা কমিটির আবেদ আলী প্রমুখ। এদিনের এই সভায় পিছিয়ে পড়া নস্যশেখ জনজাতির জন্য উন্নয়ন পর্ষদ গঠন ছাড়াও নস্যশেখ জনজাতিকে ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি দেওয়া সহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।

সংগঠনের এদিনের সভায় সাজ্জাদ হোসেন আহমেদকে সভাপতি, হানিফ আলী মিয়া ও হবিবর রহমান কে সহ-সভাপতি, আহসানুল আলম সরকার কে সম্পাদক ,কাউসার আলম ব্যাপারীকে সহ সম্পাদক , আবদুর রহিমকে কোষাধ্যক্ষ করে ৩১ জনের কোচবিহার জেলা কমিটি গঠিত হয়। নতুন এই কমিটি দাবিগুলো নিয়ে আগামীতে কোচবিহার জেলা জুড়ে আন্দোলন গড়ে তুলবে বলেও কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক জানান। এদিনের এই সভায় কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা অংশ নেয় বলেও সংগঠন সূত্রে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!