হাইস্কুলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন : খোঁজ পড়ল মিড-ডে-মীলের

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ৩ সেপ্টেম্বর’১৯ :-

কোচবিহারের বানেশ্বর গার্লস হাই স্কুলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করতে জিয়ে আচমকাই মিড ডে মিলের রান্নাঘরে ঢুকে খোঁজখবর নিলেন জেলা শাসক । পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সাথে মিড ডে মিল খেলেন জেলাশাসক কৌশিক সাহা। মঙ্গলবার জেলাশাসক কৌশিক সাহা বানেশ্বরে স্থানীয় গার্লস হাই স্কুলে গিয়ে মিড ডে মিলের ঘরে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে খাবার খেয়ে বেজায় খুশি। এদিন জেলাশাসকের সঙ্গে ছিলেন কোচবিহারের সদর মহকুমা শাসক সঞ্জয় পাল, ব্লকের ভিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জেলাশাসক কৌশিক সাহা সংশ্লিষ্ট গার্লস হাইস্কুলের মিড ডে মিলের একটি শেড ঘরের উদ্বোধন করেন। এর পরেই আচমকা চলে যান রান্না ঘড়ে, রান্না ঘড় ও স্টোর রুম দেখেন। পরে স্কুলের ছাত্রদের সঙ্গে মিড ডে মিল খান জেলা শাসক, এসডিও, বিডিও ও জেলা পরিষদের সচিব। জেলাশাসক বলেন স্কুলের মিড ডে মিলের মেনুতে ছিল সালাড , ডিম সেদ্ধ, ডাল, আলু সেদ্ধ, আচার । খাবার শেষে ছাত্রী দের পাতে দেওয়া হয় লাড্ডু বলে জেলা শাসক কৌশিক সাহা জানান ।মিড ডে মিলের মান দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা শাসক। স্কুলের মিড ডে মিল বেশ ভালো খেলছে বলেই আচমকা পরিদর্শনে সেই বোঝা যায় বলেও প্রশাসনের কর্তা উল্লেখ করেন।
স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা চক্রবর্তী বলেন এদিন ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করতে এসে আচমকাই মিড ডে মিলের রান্নাঘরে ঢুকে খোঁজখবর নেওয়ার পর সকলের সাথে বসে মিড ডে মিল খাওয়ায তারা খুশি । বেশ ভাল লাগছে ।

Leave a Reply

error: Content is protected !!