লাগাতার ভাঙচুর-লুটপাট : বিক্ষোভ ব্যবসায়ীদের : আয়োজন শান্তি বৈঠকের

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, 25 আগস্ট’ 19:-

দিনহাটার নাজিরহাট বাজারে দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যবসায়ীদের আন্দোলনের প্রতিবাদে শান্তি ফিরিয়ে আনতে শান্তি বৈঠক ও শান্তি মিছিল অনুষ্ঠিত হল।
রবিবার নাজিরহাট বটতলা এলাকায় এই শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা দুই ব্লকের ভিডিও জয়ন্ত দত্ত, সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত শর্মা, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, নাজির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল সরকার,সম্পাদক কনক পাল, স্থানীয় তৃণমূল নেতা সুধীর বিশ্বাস, ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফ, বিজেপি নেতা, সিপিএম নেতা দিলীপ কুমার সরকার, কমল দে সরকার, কুমার প্রশান্ত নারায়ন প্রমূখ।
শান্তি বৈঠকে দিনহাটা দুই ব্লকের বিডিও জয়ন্ত দত্ত বলেন দিন কয়েক আগে নাজিরহাটের এটি রাজনৈতিক অশান্তি দেখা দেয়। পরবর্তীতে ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে ব্যবসায়ীরা। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এবং ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারে সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের উদ্যোগে ইতিপূর্বে সর্বদলীয় বৈঠকের পাশাপাশি এদিন শান্তি বৈঠক সকলকে নিয়ে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। শান্তি বৈঠকে ব্লকের বিডিও ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি এলাকার উন্নয়ন কে এগিয়ে নিতে যেতে সরকারি নানা প্রকল্প রূপায়ণের কথা তুলে ধরেন।
এদিনের এই শান্তি বৈঠকে শান্তি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত শর্মা বলেন কিছু দুষ্কৃতি নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। এই দুষ্কৃতীরা নাজিরহাট বাজার এলাকায় সাম্প্রদায়িক সুড়সুড়ি লাগিয়ে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। তারা যে দলেরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন তাদেরকে ছাড়া হবে না বলেও এদিন পুলিশের এই আধিকারিক হুঁশিয়ারি দেন। পুলিশ আধিকারিক এর বক্তব্যে বেজায় খুশি ব্যবসায়ীরা।
দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী তার বক্তব্যে নাজিরহাট বাজারে শান্তি ফিরিয়ে আনতে পুলিশ ও প্রশাসন যেভাবে উদ্যোগী হয়েছে তার প্রশংসা করেন । তিনি বলেন কিছু দুষ্কৃতিকারী যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে, লুটতরাজ করে এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। যারা লুট করছে তারা হল লুটেরা ডাকাত। তাদের বিরুদ্ধে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে পথে নেমেছে। প্রশাসন এই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছে। এলাকার শান্তি ফিরিয়ে আনতে এদিন প্রশাসনের উদ্যোগে শান্তি বৈঠকের পর সকলের হাতে হাত মিলিয়ে শান্তি মিছিলে পা মেলান।
এলাকায় শান্তি ফিরিয়ে আনতে নাজিরহাট বাজারে এদিন ব্যবসায়ী ও সাধারণ মানুষ যেভাবে হাতে হাত মিলিয়ে শান্তি বড় শান্তি মিছিলে শামিল হয় তার গোটা জেলার ব্যবসায়ী থেকে শুরু করে সকলের মধ্যে বিশেষ বার্তা বহন করবে বলেও তাদের দাবি।ৈঠকে ব্যবসায়ী থেকে রাজনৈতিক দলের নেতারা প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

error: Content is protected !!