মোটরসাইকেল চুরির হিড়িক : উদ্ধার ৫ , ধৃত ৭

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ৭ সেপ্টেম্বর’১৯ :-

সীমান্ত মহকুমা দিনহাটার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া একাধিক মোটরবাইক উদ্ধার ছাড়াও চুরি চক্রের সাথে জড়িত ৭ যুবককে গ্রেফতার করল পুলিশ। একসাথে ৫ টি মোটরবাইক ও চুরি চক্রের সাথে যুক্ত ৭ জনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বড়সড় সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ।শনিবার দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করে পুলিশের এই সাফল্যের কথা তুলে ধরেন কোচবিহারের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আখতার। এদিনের সাংবাদিকদ বৈঠকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ সানা আখতার জানান দিনহাটা মহকুমার বিভিন্ন স্থান থেকে একাধিক মোটর বাইক চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা বিভিন্ন উপায়ে চুরি যাওয়া বাইক গুলিকে বিক্রির লক্ষে বাইরে পাচার করে দেয়। পুলিশ সেই চুরির কিনারা করতে গিয়ে প্রথমে একটি মোটরবাইক সহ দুই জনকে আটক করতে সক্ষম হলেও পরে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোট সাত জনকে গ্রেফতার করে। সেই সাথে পাঁচটি মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। দিনহাটার বিভিন্ন স্থান থেকে পাঁচটি মোটরবাইক উদ্ধার ছাড়াও চুরি চক্রের সাথে জড়িত সাত জনকে গ্রেফতার করা হলেও পাচার চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। বাইক সহজে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বাড়ির দিনহাটা মহকুমার বিভিন্নস্থানে বলেও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ সানা আখতার জানান।এদের সাথে আন্তর্জাতিক কোনো বাইক চুরি চক্রের যোগসাজশ রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে।দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তর নেতৃত্বে এই অভিযান চলে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ সোনা আক্তার এদিন সাংবাদিকদের জানান।
দিনহাটার বিভিন্ন স্থানে বাইক চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তা রোধে চুরি যাওয়া এই বাইক গুলি উদ্ধার এবং দুষ্কৃতীদের জালে তুলতে নানাভাবে গত কয়েকদিন ধরে ফাঁদ পাতে। পুলিশি এই ফাঁদে ধরা পড়ে বাইক চুরি চক্রের সাত দুষ্কৃতী।পুলিশ সূত্রে জানা গেছে বাইক চুরি চক্রের এই পান্ডারা হলেন ফিরদৌস হোসেন, আশরাফুল মিয়া, বেলাল আলী, আশরাফুল হক, দেবাশীষ বর্মন, নীলচাঁদ সরকার ও শরৎ দাস।
জেলা পুলিশের এই আধিকারিক জানান গত এক বছরে দিনহাটা থানার বিভিন্ন স্থান থেকে একটি কারবাইন সহ মোট ২০ টি অস্ত্র উদ্ধার হয়েছে। গোটা জেলায় যার সংখ্যা ১০০ টির বেশি। এইসব অবৈধ অস্ত্র বিহারের বেশ কিছু স্থান থেকে আমদানি করা হয়। পাশাপাশি তিনি বলেন বাইক চুরি রোধে পুলিশ যথেষ্ট সচেষ্ট রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!