নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,৯সেপ্টেম্বর’১৯:-

কোচবিহারের মহারাজের নামাঙ্কিত হাসপাতালের মর্গটিকে আধুনিক রুপে সাজিয়ে তোলার পর তার উদ্বোধন হল। সোমবার কোচবিহার এম জে এন হাসপাতাল চত্বরে নবরূপে সজ্জিত অত্যাধুনিক মর্গটির উদ্ধোধন এই মর্গটির উদ্ধোধন করেন উত্তরবঙ্গের পুলিশের আইজি অনন্ত কুমার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা, কোচবিহার মেডিকেল কলেজ হসপিটালের এম এস ভি পি রাজীব প্রসাদ, কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল সহ পুলিশ এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।রাজ আমলের তৈরি কোচবিহারের মর্গটিকে আধুনিক করার দাবী দীর্ঘদিন থেকেই। এই দাবী আরও জরালও হয় এরপরই এম জে এন হাসপাতাল মেডিক্যাল কলেজে রূপান্তরিত হওয়ার সময়ে মর্গটিকে আধুনিকীকরণের কাজ শুরু হয়। যে কোনও অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্ত হয়ে থাকে এখানে। তাই এর গুরুত্ব অপরিসীম। মর্গটিকে আধুনিক করে গড়ে তোলার ফলে দূষণরোধ হবে অনেকটাই বলে মনে করা হচ্ছে।এবিষয়ে জেলা শাসক কৌশিক সাহা জানান, রাজ্য সরকারের অর্থানুকূলে মর্গটির আধুনিকীকরণ করা হল। এর ফলে কাজের ক্ষেত্র বাদেও সকলেরই সুবিধা হবে।আধুনিক এই মর্গটির পুনরায় উদ্ধোধন করে উত্তরবঙ্গের আইজি অনন্ত কুমার বলেন চিকিৎসাবিজ্ঞানের সুবিধার পাশাপাশি পুলিশের প্রশাসনিক কাজ করতে অনেকটাই সুবিধা হবে।