বাড়িতেই মধুচক্র : বলপূর্বক দেহব্যবসায় নামানোর প্রচেষ্টা : উদ্ধার হাত-পা বাঁধা যুবতী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ২৭ জানুয়ারি’ ২০২০ :-

চিত্রাঙ্কন – কৌশিক বিশ্বাস

কোচবিহার সংলগ্ন মহিষবাথানের ডুমুরতলা এলাকায় বাড়িতেই চলছিল দেহব্যবসা । অভিযোগ, এই কাজে লিপ্ত ছিলেন জনাকয়েক যুবতী। দীর্ঘদিন থেকে ওই বাড়িতে অচেনা যুবক-যুবতীর আনাগোনা দেখে সন্দেহ জাগে পাড়া প্রতিবেশীদের। সোমবার সকালে ওই বাড়ি থেকে এক যুবতীর চিৎকার পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়ির ভেতরে যান। ভেতরে গিয়ে হাত-পা বাঁধা এক যুবতীকে উদ্ধার করেন এবং তার থেকে ওই বাড়িতে চলা দেহব্যবসার কথা জানতে পারেন। ঘটনা শুনে ক্ষোভে ফেটে পড়া স্থানীয় বাসিন্দারা দেহব্যবসার কাজে লিপ্ত কয়েকজনকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরজুড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বহিরাগত যুবক-যুবতী নিয়ে এসে ওই বাড়িতে চলত এই মধুচক্র। উদ্ধার করা মেয়েটিকে কাপড়ের দোকানে কাজের কথা বলে ওই বাড়িতে নিয়ে দেহ ব্যবসার কাজে লিপ্ত করা হয়। ওই বাড়ির মালিকের স্ত্রীকে গ্ৰেফতার করা হয়েছে কিন্তু বাড়ির মালিক পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

error: Content is protected !!