প্রয়াত উত্তরের অন্যতম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মদন রায় : শোকস্তব্ধ সাংষ্কৃতিক মহল

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, 27 আগস্ট’ 19:-

প্রয়াত হলেন উত্তরের অন্যতম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মদন রায় । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মঙ্গলবার দুপুরে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবীণ এই নাট্যব্যক্তিত্ব এর মৃত্যুতে দিনহাটা সহ জেলার সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানা গেছে ,গত বেশ কিছুদিন ধরে তিনি রোগে ভুগছিলেন। প্রবীণ এই নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উত্তরের অন্যতম বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কল্যাণময় দাস,কবি ও ছড়াকার শুভাশীষ দাশ, বিশিষ্ট লেখক উজ্জ্বল আচার্য, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, সমাজকর্মী গোকুল সরকার, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক, বাচিক শিল্পী রাম গোপাল সাহা,দীপঙ্কর দত্ত, শিলাদিত্য রায়, স্বপন রায়, সংগীতশিল্পী অপূর্ব অধিকারী, চিত্র শিল্পী রথীন্দ্রনাথ সাহা, বিনা মজুমদার প্রমূখ। সকলেই শোক জ্ঞাপন করে বলেন, মদন রায়ের মৃত্যুতে নাট্যজগতে অপূরণীয় ক্ষতি হল। মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়েকে রেখে গেছেন তিনি ।

Leave a Reply

error: Content is protected !!