নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ২৩ ডিসেম্বর’১৯ :-

অভিনব ভাবে লুঙ্গি পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর বক্তব্যের প্রতিবাদে দিনহাটায় চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল কর্মী সমর্থক রা। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে সোমবার দিনহাটা কলেজ এলাকা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা লুঙ্গি পড়ে মিছিলে শামিল হয়।এই মিছিল কে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। লুঙ্গি পড়ে তৃণমূল নেতাকর্মীদের এদিনের এই মিছিল শহর পরিক্রমা কালে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিধায়ক উদয়ন গুহ, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, দিনহাটা বিধানসভা কেন্দ্রের কার্যকরী কমিটির আহ্বায়ক বিষ্ণু সরকার, বিশ্বনাথ দে আমিন, দিনহাটা পুরসভার কাউন্সিলর অসীম নন্দী, গৌরীশংকর মাহেশ্বরী, যুব তৃণমূল নেতা অজয় রায়, পার্থনাত সরকার, বিশু ধর , সাবির সাহা চৌধুরী প্রমুখ। বিধায়ক উদয়ন গুহ নেতৃত্বে এদিনের অভিনব এই মিছিল শহর পরিক্রমা কালে কয়েক হাজার কর্মী সমর্থক মিছিলে পা মেলান। এদিনের এই মিছিল থেকে এনআরসি এবং নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ও সরব হয় কর্মী-সমর্থকরা। বিজেপির পক্ষ থেকে অবশ্য তৃণমূলের এই মিছিলকে আদর্শনিষ্ঠ হীন বলে পাল্টা কটাক্ষ করা হয়। বিজেপি নেতৃত্ব বলেন লুঙ্গি পড়ে মিছিল করে দিনহাটায় বিভাজনের রাজনীতি করছে তৃণমূল।
মিছিল চলাকালীন উদয়ন গুহ বলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে উক্তি অর্থাৎ তারা পোশাক দেখেই চিনতে পারেন কোন ধর্মের মানুষ কোন প্রদেশের মানুষ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে এদিন বিধায়ক উদয়ন গুহ তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এসে দেখুন বুঝুন আপনারা চিহ্নিত করুন আমরা কোন ধর্মের মানুষ।উদায়ন গুহ বলেন পোশাক দেখে ভারতবর্ষের মানুষকে চিহ্নিত করা যায় না । এটাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের চ্যালেঞ্জ। এরাজ্যে এনআরসি হতে দেব না। নাগরিকত্ব আইন কার্যকর হতে দেব না।তেমনি পোশাক দিয়ে কাউকে চিহ্নিতকরণ করতে দেব না। এরই প্রতিবাদে এদিন মহিলা সহ দিনহাটার কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়। তৃণমূল সূত্রের দাবি ধর্মীয় বিভাজন এর ভিত্তিতে দেশকে টুকরো করার চক্রান্তের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে লুঙ্গি পরে দলীয় কর্মী-সমর্থকদের মিছিল অভিনব চেহারা নেয়।
এদিনের এই মিছিলে দলের বিভিন্ন স্তরের নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকরা অধিকাংশই লুঙ্গি পড়ে শামিল হয়। উল্লেখ্য তৃণমূল নেতা বিধায়ক উদয়ন গুহ র নেতৃত্বে দিনহাটা বিধানসভা এলাকায় ইতিমধ্যে মশাল মিছিল থেকে শুরু করে নানাভাবে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। বিধায়ক বলেন কেন্দ্রের বিজেপি সরকার নাগরিকত্ব আইন এর মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি করে দেশকে টুকরো টুকরো করার চক্রান্ত শুরু করেছে। এর বিরুদ্ধে ইতিমধ্যেই তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সরব হয়েছে। সেই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে দিনহাটা তে ও জনমত গড়ে তুলতে আন্দোলনের পাশাপাশি লুঙ্গি পরে মিছিল করে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানায় দলীয় কর্মী সমর্থকরা।
অন্যদিকে , তৃণমূলের এদিনের মিছিল প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা , কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার জানান ,রাজ্যের শাসক দল তৃণমূল, সাংস্কৃতিকবিহীন একটি দল। কোন আদর্শনিষ্ঠতা নেই ওই দলে। পাশাপাশি তারা বলেন, লুঙ্গি পরে মিছিল করে কারা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে সেটা পরিষ্কার হয়ে যায় এদিন। মানুষ তৃণমূলের সন্ত্রাসের উপযুক্ত জবাব দেবে সময় এলেই।
