নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১৯ সেপ্টেম্বর’১৯ :-

রান্নার গ্যাস দিয়ে মিড ডে মিলের রান্না শুরুর প্রথম দিনই
বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল বাইশগুড়ি বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্র। সংশ্লিষ্ট ওই শিশু শিক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার রান্নার গ্যাস দিয়ে মিড ডে মিলের রান্না শুরু হতেই সিলিন্ডার থেকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন সংশ্লিষ্ট শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিলের রান্নার জন্য গ্যাস দিয়ে রান্নার কাজ শুরু হতেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায় স্কুলে আশা খুদে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও। মুহূর্তে আশপাশের লোকজন ছুটে আসে এবং বেশ কিছুক্ষন চেষ্টার পর আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। খবর পেয়ে দমকল কর্মীরা আসার আগেই স্থানীয়রাই আগুন আয়ত্তে আসে স্থানীয়দের প্রচেষ্টাতেই। স্কুলের মিড ডে মিল রান্নার জন্য এদিন প্রথম রান্নার গ্যাস দিয়ে রান্না শুরু হতেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও। আগামীতে স্কুলে রান্নার গ্যাস দিয়ে রান্না হবে কিনা তার নিয়ম প্রশ্ন রাখা যায় সংশ্লিষ্ট স্কুলে গোষ্ঠীর মহিলাদের মধ্যেও।
সংশ্লিষ্ট গ্যাস সরকারি সংস্থার কর্মী বলেন পাইপের ত্রুটির জন্য হঠাৎ এই সমস্যা হয়। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তা অবশ্যই তারা দেখবেন।
সংশ্লিষ্ট শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা মহিলা কর্মীরা বলেন এদিনই তারা রান্নার গ্যাস দিয়ে রান্না শুরু করেছিলেন। গ্যাস সিলিন্ডারের থেকে আগুন বের হতে থাকে। চারদিকে ধোয়া হয়ে পড়ে। আতঙ্কে তারা ঘর থেকে বের হয়ে পড়েন।এতদিন তোরা স্কুলে খড়ি দিয়েই মিড ডে মিলের রান্না করছেন বলে জানান। সংশ্লিষ্ট রান্নার গ্যাস সরবরাহের আগে তা কতটা দেখে দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা কৃষ্ণা রায় বলেন, এতদিন তাদের খড়ি দিয়ে মিড ডে মিলের রান্না হত। এদিনই প্রথম রান্নার গ্যাস দিয়ে রান্না শুরু হতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে অবশ্য সকলের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সকলে।