কৃষক বন্ধু প্রকল্প : মৃত কৃষক পরিবারের হাতে তুলে দেওয়া হলো ২ লক্ষ

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১৯ সেপ্টেম্বর’১৯ :-

কৃষকের মৃত্যু হলে মৃত কৃষকের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিল কৃষি দপ্তর।
বৃহস্পতিবার দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুজনিত সুবিধা দিতে দুই লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হল পাঁচ কৃষক পরিবারের হাতে। ব্লক কৃষি দফতরে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ, দিনহাটা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র নাথ বর্মন, দিনহাটা মহকুমা কৃষি আধিকারিক বলরাম দাস, দিনহাটা দুই ব্লক সহ কৃষি অধিকর্তা প্রবোধ মন্ডল ,দিনহাটা 2 পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিমল বর্মন প্রমুখ।
এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কৃষি কাজের ক্ষেত্রে যেমন আর্থিকভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তেমনি কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের পরিবারের হাতে মৃত্যুজনিত সুবিধা দিতে এই প্রকল্প চালু করেছে। কোন কৃষকের মৃত্যু হলে তার পরিবার দুই লক্ষ টাকা করে এই প্রকল্পের সাহায্য পাবেন। এদিনের অনুষ্ঠানে বিধায়ক উদয়ন গুহ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা প্রকল্পের কোথাও একের পর এক তুলে ধরেন। তিনি বলেন জন্ম থেকে মৃত্যু প্রতি ক্ষেত্রেই রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে রাজ্যের সাধারণ মানুষকে সুবিধা প্রদান করে চলছে। প্রতিটি মানুষ যাতে এই সুবিধা পান তার জন্য তারা নজর রেখেছেন। এদিনেই প্রকল্পের ব্লকের পাঁচ জন কৃষক পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্পে চেক পেয়ে স্বাভাবিকভাবেইখুশি মৃত কৃষক পরিবারের সদস্যরা।
এদিকে ব্লক সহ কৃষি অধিকর্তা প্রবোধ মণ্ডল বলেন ইতিপূর্বে ব্লকের একজনকে এই প্রকল্পে চেক প্রদান করা হলেও এদিন আরো পাঁচজন কৃষক পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া সম্ভব হয়।

Leave a Reply

error: Content is protected !!