মাত্র ১৫ বছর বয়সী কচ্ছপের মৃত্যু রাজবাড়ীতে : উত্তর খুঁজছে বনবিভাগ

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ১৯ সেপ্টেম্বর’১৯:-

এক প্রাপ্ত বয়স্ক কচ্ছপের মৃত্যু। ঘটনাটি কোচবিহার রাজবাড়ীর। মৃত্যু হল প্রাপ্তবয়স্ক কচ্ছপটির, কিন্তু কি করে মারা গেল তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার সকালে কোচবিহার রাজবাড়ির কর্মীরা ডিউটিতে এলে মৃত কচ্ছপটিকে তারাই প্রথমে দেখতে পায়। তারপর তারা বনদপ্তর অফিসে খবর দেয় এবং ঘটনাস্থলে আসে বনদপ্তর অফিসের কর্মীরা। বনকর্মীদের অনুমান, কচ্ছপটির বয়স আনুমানিক ১৫ বছর। কিন্তু কি করে প্রাপ্তবয়স্ক কচ্ছপটি মারা গেল তার হদিস এখনো পাওয়া যায়নি। তারা তদন্ত শুরু করেছে। মৃত কচ্ছপটিকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি রাজবাড়ী কর্তৃপক্ষ।

Leave a Reply

error: Content is protected !!