জুয়ার বোর্ডে হানা পুলিশের : বাজেয়াপ্ত প্রায় ২০ হাজার : ধৃত ১৪

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার ,২৬অক্টোবর’১৯:-

কালি পুজোর আগে জুয়া বন্ধ করতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি জুয়ার ঠেকে হানা দিয়ে ১৪ জনকে জুয়াড়িকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার শহর ও শহর সংলগ্ন এলাকায় পুলিশ এই অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের হলেন রাহুল মিয়া, বিনোদ ঠাকুর্‌ , মোস্তফা মিয়া ,হাবিবর মিয়া ,জাকির হোসেন, মাহিদুল হক, আলতাফ রহমান , আলতাফ হোসেন, রুপেশ্বর বর্মন, নদ্দা মিয়া, অধীর বর্মণ, হিরেন বর্মন, হাকীদুল মিয়া ও সামছুল হক ।জানা গেছে, শহরে বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা ছাড়াও তাদের কাছ থেকে প্রায় ২০ হাজার ২৭০ টাকার বোর্ড মানি উদ্ধার করে পুলিশ। এদিকে এদিনের এই অভিযানকে কার্যত সাফল্যের চোখে দেখছে জেলা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে প্রতিবছরই কালী পুজোর আগে বিভিন্ন জায়গা থেকে আনা দিয়ে লক্ষাধিক টাকা সহ বেশ কয়েকজন গ্রেফতার করা হয় এবারও তার অভিযান শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।এই ঘটনা প্রসঙ্গে কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় জানান,
ইতিমধ্যে দোষীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে বলে তিনি জানান।তিনি আরো বলেন, তরুণ যুব সমাজকে বিপদের মুখ থেকে বাঁচাতেই পুলিশের এই প্রচেষ্টা। যাতে কোনো যুবক অশুভ কাজে কোন জায়গায় ছড়িয়ে পড়তে না পারে সেদিকে পুলিশ বিশেষ নজর রাখছে। তিনি আরো বলেন, আগামীতে এ ধরনের অভিযান বিভিন্ন জায়গায় চালানো হবে।

Leave a Reply

error: Content is protected !!