নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,৫সেপ্টেম্বর’১৯:-

কোচবিহারে জমি রক্ষা কমিটি র সরাসরি পাশে দাঁড়ালো বিজেপি। বৃহস্পতিবার, কোচবিহার বিজেপির জেলা সভাপতি মালতি রাভা কমিটির সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকবার আশ্বাস দেন ।
তিনি বলেন, তৃণমূলের নেতা মন্ত্রীদের সাহায্য নিয়ে সুবল সরকার তথা খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান এর স্বামী গরীব কৃষকদের জমি দখল করে রেখেছে এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে পুলিশ প্রশাসনকে হাত করে । তার বিরুদ্ধে আমরা এবার পথে নামবো ।
বিজেপি জমি রক্ষা কমিটির পাশে থেকে আন্দোলনে নামবে বলে গ্রামবাসীদের আশ্বাস দেন তিনি ।