কোচবিহার মেডিক্যাল কলেজ-হাসপাতালে আগুন : অবস্থা নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার , 29 আগস্ট’19 :-

বৃহস্পতিবার , কোচবিহার হসপিটাল রোডে (মেট্রোপলিটন নার্সিং হোম ও ড: জে বণিকের বাড়ির মাঝে) কোচবিহার মেডিক্যাল কলেজ ও হসপিটালের অন্তর্গত নবজাতক শিশু ও মায়েদের জন্য নবনির্মিত মাতৃমা-তে সকালে আচমকাই আগুন লাগে । ঘটনায় আতঙ্কগ্রস্ত অবস্থা সৃষ্টি হয় । নবজাতকদের নিয়ে মায়েদের দৌড়াদৌড়ি, রোগীর পরিবারের সদস্যদের হুড়োহুড়ি ,সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ।
পরবর্তীতে , দমকল – প্রশাসনের তৎপরতায় অবস্থা নিয়ন্ত্রণে বলে জানা গেছে ।

বিস্তারিত পড়ুন …

কোচবিহার সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার সাতসকালেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় সংশ্লিষ্ট ওয়ার্ড এ ভর্তি থাকা মা ও শিশুদের দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ অন্যান্যরা। মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে আচমকা এই ঘটনার পরই গোটা শহর জুড়ে আতঙ্ক ছড়ায় ।কোচবিহার সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে এই অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বেশ কিছুক্ষন চেষ্টার পর আগুন আয়ত্তে এল আতঙ্ক তাড়া করে বেড়ায় হাসপাতালে আসা রোগী আত্মীয়-পরিজনদের মধ্যে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল, দমকলের আধিকারিক রঞ্জন কুমার দাস সহ অন্যান্য প্রশাসনিক কর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা এবং সাধারন মানুষ। কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা রাজ্য সরকারের তৈরি এই নতুন বিভাগে সকলের অলক্ষ্যে কি করে অগ্নিকান্ডের ঘটনা ঘটল এই নিয়ে শুরু হয়েছে তরজা। ঘটনার অনুসন্ধানে তদন্ত কমিটি ঘোষণা করেন কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা।তিনি বলেন, এই বিভাগে প্রায় ২০০ জন প্রসূতি মা ও নবজাতক ছিল। তারা সকলে নিরাপদে রয়েছে বলে দাবী জেলাশাসকের। ওই বিভাগে থাকা প্রসূতি মা ও নবজাতকদের এম জে এন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।সদ্যজাতদের চিকিৎসার জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিল্ডিং এ আগুন লেগে আতঙ্কের সৃষ্টি হয় এদিন। সেখানে চিকিৎসাধীন নবজাতকদের বাঁচাতে কার্যত হুরোহুরি শুরু হয় মাতৃমা বিভাগে। এই সময় চিকিৎসক ও কর্মরত নার্সদের তৎপরতা ছিল চোখে পরার মতো। তাদের সদর্থক ভুমিকায় বড় ধরনের অঘটন থেকে রক্ষায় পায়।এই ঘটনায় কোচবিহার দমকল কেন্দ্রের ২ ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যও ছড়িয়ে পরে। দমকল সূত্রে জানা গেছে মাতৃমা বিভাগের ইলেকট্রিক সরঞ্জামের প্যালেন রুম থেকে এই আগুন ছড়িয়ে পড়ে।
কোচবিহার দমকল কেন্দ্রের আধিকারিক রঞ্জন কুমার দাস জানিয়েছেন,আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনা গেছে, হতাহতের কোনও খবর নেই প্যালেন রুম থেকে এই আগুন ছড়িয়েছে বলে দমকলের প্রাথমিক অনুমান, এবং ওই ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।চিকিৎসা পরিষেবার উন্নতিতে রাজ্য সরকার নবজাতক ও তার প্রসূতি মায়েদের জন্য কোচবিহারে তৈরি করে মাতৃমা। অত্যাধুনিক সরকারী এই পরিষেবা কোচবিহারে শুরু হয় চলতি বছরেই। মা ও শিশুর অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মাতৃ সদনের সূচনা হয় কোচবিহারে। উত্তরবঙ্গের প্রথম এই মাতৃসদন অর্থাৎ মাদার এন্ড চাইল্ড হাবের সূচনা করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।২২ ফেব্রুয়ারি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল সংলগ্ন এলাকায় ‘মাতৃমা’ নামে এই নব নির্মিত মাদার এন্ড চাইল্ড হাবের সূচনা হয়। চারতলা বিশিষ্ট এই বিল্ডিংএ শুধু কোচবিহার জেলাই নয় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ নিম্ন অসমের মানুষ এখানে উন্নত মানের চিকিৎসা পরিষেবা নিয়ে থাকে ।

Leave a Reply

error: Content is protected !!