উতপ্ত হাজরাহাট : গ্রামপঞ্চায়েত দখল নিয়ে ধুন্ধুমার বিজেপি-তৃণমূলে

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার,৫সেপ্টেম্বর’১৯:-

গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি মধ্যে ব্যাপক উত্তেজনা মাথাভাঙ্গা হাজরাহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের অভিযোগ বেশ কিছুদিন ধরেই বিজিবির পক্ষ থেকে এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে। আজ তৃণমূলের প্রধানসহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েত অফিসে একটি বৈঠক করার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে আসলে বিজেপির পক্ষ থেকে তাদের গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে এলাকায় একটি প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিবাদ মিছিল চলাকালীন বিজেপির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত অফিসের পাশেই বোম ফাটিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করে। অপরদিকে বিজেপির দাবি আজ হাজরাহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। সেই মিছিল থেকেই বেশ কয়েকটি বোম ফাটিয়ে বিজেপির নাম দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে বিজেপির কোন সদস্য কোন ভাবেই যুক্ত নয়।

Leave a Reply

error: Content is protected !!