গৃহবধু খুন : অভিযুক্ত ঘাতক স্বামীর ফাঁসির দাবীতে পথে প্রমীলাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৩অক্টোবর’১৯:-

কোচবিহারের চিলকিরহাটে এক গৃহবধূকে খুনের ঘটনায় অভিযুক্তদের সকলকে গ্রেফতারের দাবির পাশাপাশি অভিযুক্ত স্বামী মিঠুন মিয়ার ফাঁসির দাবিতে কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দিল প্রমীলা বাহিনী। সংগঠনের পক্ষ থেকে সোমবার কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভ কে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক সাজিদা পারভীন, শংকরী বর্মন, জোসনা ঘোষ, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক প্রমুখের নেতৃত্বে এদিনের এই বিক্ষোভ আন্দোলন চলাকালীন অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হয় মহিলারা। সংগঠনের সম্পাদিকা সাজিদা পারভীন বলেন, দিনহাটা নাজিরহাটের রকিয়া খাতুন নামে এক মহিলার বিয়ে হয় কোচবিহারের চিলকিরহাটে। স্বামী মিঠুন মিয়া পেশায় সিভিক পুলিশ। বিয়ের পর থেকেই ওই মহিলাকে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো বলে অভিযোগ।গত চার অক্টোবর রোকেয়া খাতুন বিবি কে তার শ্বশুর বাড়ির লোকজন খুন করে বলে অভিযোগ। ঘটনার পর মৃত মহিলার পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হলেও স্বামী মিঠুন মিয়াকে পুলিশ গ্রেফতার করলেও অন্যান্য অভিযুক্তরা পলাতক। অভিযুক্ত মিঠুন মিয়ার ফাঁসির দাবির পাশাপাশি অন্যান্যদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন প্রমিলা বাহিনীর পক্ষ থেকে কোতোয়ালি থানায় ডেপুটেশন দেওয়া হয়।পুলিশের পক্ষ থেকে অবশ্য সংগঠনের দাবি গুরুত্বসহকারে দেখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!