পাচারের আগে উদ্ধার গাঁজা : ধৃত ৪

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৪ সেপ্টেম্বর’১৯:-

পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণে গাঁজাসহ ৪ যুবককে গ্রেফতার করল পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা সহ ওই চার যুবককে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে এদের আটক করা সম্ভব হয়। ধৃত ওই চার যুবকের নাম বান্টি গোয়ালা(৩৫), রোহিত গোয়ালা (২৫), রবীন্দ্র গোয়ালা(২৬) এবং বিবেক সিং(২২)। ধৃতদের প্রত্যেকের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত ফাটাপুকুরের জঙ্গিপাড়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে পুলিশ ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় বলেন, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা র বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কোতোয়ালী থানার পুলিশ সাদা পোশাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ওই চার যুবককে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে তারা দিনহাটা থেকে ওই গাজা গুলি নিয়ে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর পিছনে তন্ত্র পাচার চক্রের থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালী থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!