নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২৪সেপ্টেম্বর’১৯:-

স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এবং এক স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল। মঙ্গলবার কোচবিহার ১ ব্লকের উওর জিরানপুর হরিমন্দির প্রাঙ্গণে এই চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রাজা বৈদ্য সহ অন্যান্য সদস্যরা । শিবিরে চক্ষু পরীক্ষা করেন দেওয়ানহাট হসপিটালের চক্ষু চিকিৎসক জলি দে । এদিনের এই শিবিরে ৩৬০ জনের চক্ষু পরীক্ষা ছাড়াও ৪৫ বছরের উর্ধ্বে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় ২৭০জনকে । শিবিরে চশমা দিয়ে সহযোগিতা করেন পানিগ্রাম ঘুগুমারি বিবেকানন্দ স্যোসালওয়েলফেয়র স্যোসইটি, জানান উদ্যোক্তারা।
