১১ দফা দাবীসনদ : পথে নামল ফরোয়ার্ড ব্লক

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ৪ সেপ্টেম্বর’১৯:-

বুধবার কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসকের অফিসে দাবিসনদ পেশ করা হয়েছে। মোট ১১দফা দাবি নিয়ে এদিন দলের পক্ষ থেকে জেলাশাসক অফিসে দাবী পেশ করা হয়েছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ। দলের এই কর্মসূচিতে প্রায় ২০০০ কর্মীসমর্থক এদিন অংশগ্রহণ করেছিলেন। এদিনের কর্মসূচির জেরে রাজার শহর জুড়ে লাল ঝান্ডায় আন্দোলিত হতে দেখা গেছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!