নিজস্ব প্রতিবেদক,কোচবিহার,২৬ অক্টোবর’১৯:-

দীপাবলী উৎসব আলোর উৎসব । আলোর এই উৎসবের আগে বাজার ছেয়ে গেছে হরেক রকম ইলেকট্রনিক টুনি লাইটে। পাশাপাশি হাতে তৈরি মাটির প্রদীপ বিক্রি হচ্ছে বাজারে। দিনহাটায় ইলেকট্রনিক টুনি লাইট বিক্রেতাদের বিজন রায় সহ কেউ কেউ বলেন এবছর এখনো সেভাবে বিক্রি শুরু হয় নি। অন্যান্য বছর পুজোর কয়েকদিন আগেই বিক্রি শুরু হয়ে যায়। এবছর এখনো বিক্রি সেভাবে না হওয়ায় কি হবে তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। দীপাবলি উপলক্ষে হরেকরকম টুনি লাইট ইতিমধ্যেই তারা দোকানে তুলেছেন। অন্যান্য বছরের তুলনায় এবছর দাম অনেকটাই বেশি। ব্যবসায়ীদের পাশাপাশি নেতাদের কেউ কেউ বলেন গত বছর যে টুনি লাইট তারা কিনেছেন ২৫ – ৩০ টাকায় এবছর তার দাম প্রায় দ্বিগুণ।