নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,৪ নভেম্বর’১৯:-

চলাচলের সুবিধারথে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে দুইটি রাস্তার কাজের সূচনা হল দিনহাটার বামনহাটে। সোমবার দিনহাটা ২ ব্লকের বামনহাটে রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক উদয়ন গুহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামন হাট ১ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভট্টাচার্য, বড়শাকদল গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাস, কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান মনমোহন রায় প্রমুখ। ত্রিমোহনী থেকে বামনহাট পর্যন্ত এবং খেরবারিহাট থেকে বামনহাট পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা দুটির এদিন কাজের সূচনা অনুষ্ঠানে বিধায়ক উদয়ন গুহ বক্তব্য রাখতে গিয়ে বলেন রাস্তা দুটির জন্য বরাদ্দ হয়েছে ১৫ কোটি টাকা। জেলা পরিষদের সহযোগিতায় পূর্ত দফতর এই রাস্তা দুটির কাজ করবে বলেও তিনি জানান। এই রাস্তার কাজ শেষ হলে ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের চলাচলের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।পাশাপাশি বিধায়ক বলেন, দিনহাটার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর।