নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২ সেপ্টেম্বর’১৯ :-

প্রয়াত নাট্যব্যক্তিত্ব মদন রায়ের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হল দিনহাটায়। দিনহাটার প্রগতি নাট্য সংস্থার উদ্যোগে রবিবার সন্ধ্যায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার প্রাক্তন পুরপ্রধান সব্যসাচী মিত্র, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বর্ষীয়ান শ্যামল ধর,ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, সমাজকর্মী হরিপদ মন্ডল,গোকুল সরকার নাট্য অভিনেতা লীলা মিত্র , নাট্যকার তপন সাহা , শিক্ষক বিকাশ দাস প্রমুখ। প্রয়াত নাট্য ব্যক্তিত্বের স্মরণসভায় স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত সকলেই নাট্য জগতে তার অবদানের কথা তুলে ধরেন। স্মৃতিচারণ করতে গিয়ে দিন অনেকেই কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন। স্মরণ সভা শুরুর আগে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রগতি নাট্য সংস্থার সভাপতি পৃথ্বীশ রায়, সম্পাদক প্রবীর পাল জানান তাদের ক্লাবের অন্যতম সদস্য নাট্যব্যক্তিত্ব মদন রায় ছিলেন তাদের অহংকার। মদন রায়ের লেখা নাটক রাজ্যের এবং রাজ্যের বাইরে বিভিন্ন স্থানে প্রশংসা কুড়িয়েছে। তার প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি উত্তরের নাট্যমহলে ।