পুজো কমিটির সভাপতি নিয়ে গুজব : তড়িঘড়ি বৈঠক উদয়নের : ১২০ তম বর্ষে দিনহাটা মদনমোহন বাড়ির দুর্গাপূজা

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২ সেপ্টেম্বর’১৯ :-

পুজো কমিটির সভাপতি নিয়ে গুজব মাথাচারা দিয়ে ওঠার আগেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করলেন দিনহাটা মদনমোহন বাড়ি দুর্গা পুজো কমিটি। পুজো কমিটির পক্ষ থেকে সোমবার এই সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানিয়ে দেয়া হয় কমিটির সভাপতি হিসেবে অন্য একজনের নাম ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই পুজো কমিটির সভাপতি হলেন বিধায়ক উদয়ন গুহ। তিনি আগেও সভাপতি ছিলেন। এবারও সভাপতি আছেন। সভাপতির পদ নিয়ে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত শুরু করেছেন কেউ কেউ বলেও উল্লেখ করেন পূজো উদ্যোক্তারা।এদিনের সাংবাদিক বৈঠকে পূজা কমিটির সভাপতি উদয়ন গুহ বলেন কে কি গুজব ছাড়লো তা তার জানা নেই। তবে দিনহাটা মদনমোহন বাড়ি পুজো মণ্ডপের উদ্বোধন হবে আগামী ১ লা অক্টোবর। সাংবাদিক বৈঠক করে উদ্বোধনের দিনক্ষণের কথা ঘোষণা করেন তিনি। উদয়ন গুহ বলেন দিনহাটায় বিগ বাজেটের একাধিক পুজো হয়ে থাকে । শান্তিপূর্ণভাবে সেই পুজো গুলি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে তাদের একটি ভূমিকা রয়েছে। পাশাপাশি তিনি বলেন মদনমোহন বাড়ি দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে গত বছরের মতো তাকেও এবারও পুজো কমিটির সভাপতি করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন পুজো কমিটির পক্ষ থেকে তার ছবি দিয়ে থিম সহ গত বছর পুজোর অনেক আগে থেকেই প্রচার করা হয়েছিল। এবছর সেই ফ্লেক্স এখনো পর্যন্ত না থাকায় সেটা একটা কারণ হতে পারে। দিনহাটা মদনমোহন বাড়ি সার্বজনীন দুর্গাপূজা এবছর ১২০ তম বর্ষ। গত কয়েক বছর ধরেে পুজোর মধ্য দিয়ে সমাজকে নানাভাবে সচেতন ও তার বার্তা দিয়ে চলছেন পুজো উদ্যোক্তারা। বিশ্ব উষ্ণায়নের থিম থেকেে শুরু করে শান্তির বার্তা তুলে ধরতে পুজোো মণ্ডপ কে সাজিয়ে তোলা হয়েছে গত দুই বছর। এবার সবুজ কে প্রাধান্য দিয়ে নগর সভ্যতা যে গড়ে তোলা যায় তা তুলে ধরতেই থিম হিসেবে তুলে ধরা হচ্ছে সবুজ কংক্রিটকে। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে পৃথিবী কে রক্ষা করতে নগর সভ্যতার পাশাপাশি সবুজ একটি প্রয়োজনীয়় ও গুরুত্বপূর্ণ অধ্যায় সেেই কথাকে তুলে ধরতেই সবুজ কংক্রিট কে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে বলেও পুজো উদ্যোক্তারা জানান। স্থানীয় শিল্পী জয়ন্ত সাহার তত্ত্বাবধানে ও নির্দেশনায় মেদিনীপুরের সহকারি শিল্পীরা শনিবার থেকেই লোহাা এবং প্লাইউড দিয়ে পূজা মন্ডপের কাজ করছেন বলে উদ্যোক্তারা জানান।
পুজো উদ্যোক্তারা বলেন তাদের পুজো নিয়ে একটি গুজব রটানো হয়েছে । সেই গুজবে পুজো কমিটির সভাপতি হিসেবে উঠে এসেছে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিকের নাম। এর পরেই তড়িঘড়ি করে দিন সাংবাদিক বৈঠক করেন পুজো উদ্যোক্তারা। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুজো কমিটির সহ-সভাপতি জয়ন্ত রায়, যুগ্ম সম্পাদক অমিত দাস, বুবাই মিত্র সহ কমিটির অন্যান্য সদস্যরা।
সাংবাদিক বৈঠকে উদয়ন গুহ বলেন পুজো কমিটির সভাপতি নিয়ে যে গুজব উঠেছে তা তার জানা নেই। দিনহাটার অধিকাংশ বড় পুজো গুলির পাশে তারা দাঁড়ান। পাশে থাকার চেষ্টা করেন।
পুজো কমিটির অন্যতম কর্তা অমিত দাস বলেন, গত বছর পুজোর আগে ১ লা জানুয়ারি পুজো কমিটির সভাপতি উদয়ন ভোট ছবি দিয়ে পুজোর থিম সহ একটি ফ্লেক্স আগেই প্রকাশ করা হয়েছিল। এবছর সেই থিম আগে থেকে ওপেন না করার জন্য ফ্লেক্স টিও এখনো দেওয়া হয়নি। এর মধ্যে অন্য কোনো মতলব বা কোন রকম অভিসন্ধি নেই। যতদিন উদয়ন গুহ চাইবেন ততদিনে তিনি পুজো কমিটির সভাপতি থাকবেন। তিনি আগেও ছিলেন। পুজো কে উদ্বোধন করবেন তা সভাপতি নিজেই ঠিক করবেন বলে উদ্যোক্তারা জানান। কেউ কেউ গুজব ছড়িয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে বলেও উদ্যোক্তারা উল্লেখ করেন।

Leave a Reply

error: Content is protected !!