নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ১ সেপ্টেম্বর’১৯ :-

‘দিদিকে বলো’ কর্মসূচিকে সামনে রেখে নাটাবাড়ি বিধানসভা এলাকার মারুগঞ্জ অঞ্চলের ভেলাকোপা গ্রামে জনসংযোগ যাত্রা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার সকালে মন্ত্রী সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে সাধারন মানুষের সাথে কথা বলেন।সেখানকার বাসিন্দাদের নানা সমস্যার কথা মন্ত্রী নিজেই শোনেন। এরপর গ্রামের উন্নয়নের কথা, 100 দিনের কাজ ও রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজ গুলি একের পর এক তুলে ধরেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলার পর দিদিকে বল ফোন নাম্বার সহ কার্ড সকলের হাতে তুলে দেন। এদিন মন্ত্রী গ্রামের মহিলাদের কাছেও রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে মহিলাদের নানা উন্নয়নমূলক দিক তুলে ধরেন। মন্ত্রী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য পাশাপাশি কোচবিহারের বিভিন্ন স্থানে নানা রকম উন্নয়নমূলক কাজ করেছেন। তার আমলেই কোচবিহারের মেদিক্যাল কলেজ, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাস্তা ঘাট ব্রিজ সহ উন্নয়নমূলক নানা কাজ হয়েছে। তারপরও বিজেপি নানা হবে সন্ত্রাস করে গ্রামের মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে। এদিন মন্ত্রী এলাকার উন্নয়ন কি আরও এগিয়ে নিয়ে যেতে সকলকে পাশে থাকার আবেদন জানান। এলাকার গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে একাধিক স্থানে সভা করে উন্নয়নমূলক নানা কাজের কথা একের পর এক তুলে ধরেন তিনি। মন্ত্রী কে কাছে পেয়ে এদিন এলাকার গ্রামের বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।