নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১২ সেপ্টেম্বর’১৯ :-

কোচবিহার জেলা জুড়ে চলছে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ । এর মধ্যেই বৃহস্পতিবার বিকেলে কোচবিহারে এলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমার । তার সঙ্গে রয়েছেন আইজি নর্থ বেঙ্গল আনন্দ কুমার ও নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ।
সূত্রের খবর, জেলা পুলিশ সুপার দপ্তরে কুচবিহার জেলার বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের নিয়েই মূল বৈঠক সমস্ত জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে করবেন । কোচবিহার জেলায় রাজনৈতিক হিংসা কমাতেই তার এই কোচবিহার জেলা সফর বলে সূত্রের খবর ।