পুরসভার হঠাৎ অভিযান : তুফানগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ইঁদুর-আরশোলা খাওয়া প্যাকেটজাত-খাদ্য উদ্ধার : চলবে নজর-তল্লাশী

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০সেপ্টেম্বর’১৯:-

–প্রতীকী ছবি

ইঁদুর আরশোলা খাওয়ার বিস্কুটের প্যাকেট সহ, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করলো তুফানগঞ্জের পৌরসভার আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে, শুক্রবার তুফানগঞ্জের একটি পানের দোকানে, আচমকা হানা দিয়ে বিপুল পরিমাণ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো ঘটনাটিকে ঘিরে দোকানের সামনে লোকের ভিড় জমায়েত হয়। খবর দেওয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভিড় কমায়। তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান অনন্ত কুমার বর্মা বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমরা ওই দোকানে আধিকারিক কর্মীদের পাঠাই। দোকানের মালিকে দোকানের নথিপত্র, পুরসভার অফিসে জমা দেবার কথা জানান। তুফানগঞ্জ পুরসভার তরফে সতর্কও করা হয়। সূত্রের খবর,আগামী দিনেও এই ধরণের অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুজোর মুখে এমন অভিযান সকলকে চমকে দিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!