দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধার : তদন্তে পুলিশ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯নভেম্বর’১৯:-

দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, কোচবিহারের টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার কামিনীর ঘাটে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে কোচবিহার-২ ব্লকের ওই এলাকার বাসিন্দা আশুতোষ দত্ত (৪৯) ও গীতা দত্ত (৪২) নামে এক দম্পতির দেহ উদ্ধার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকালে ধানক্ষেতের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আশুতোষ দত্ত নামে ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তারা আশুতোষ দত্তের বাড়িতে সেই খবর দিতে গিয়ে দেখেন, আশুতোষের স্ত্রীর মৃতদেহ বাড়ির উঠোনে পড়ে আছে। ঘটনার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন নন্দি বলেন, ওই দম্পতির বাড়িতে কোনো অশান্তি ছিল না। কীভাবে ঘটনা ঘটল বুঝতে পারছিনা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!