বঞ্চনার প্রতিবাদ : জেলাশাসক দপ্তর সমীপে বিক্ষোভ -স্মারকলিপি প্রতিবন্ধী সম্মিলনীর

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২৭ অগাস্ট’১৯:-

প্রতিবন্ধীদের কল্যাণের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে পৃথক দপ্তর চালু করা সহ বিভিন্ন দাবীর পাশাপাশি প্রতিবন্ধীদের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী। সংগঠনের কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় । মঙ্গলবার ১৫ দফা দাবির ভিত্তিতে তারা এই স্মারকলিপি পেশ করে।তাদের মূল দাবী গুলির মধ্যে অন্যতম সরকারী দপ্তর গুলিতে প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী আইন ২০১৬ লাগু করতে হবে। এর পাশাপাশি অবিলম্বে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে প্রতিবন্ধীদের কল্যাণের জন্য পৃথক দপ্তর চালু করতে হবে। এছাড়াও প্রতিবন্ধীদের উচ্চ শিক্ষায় ৫ শতাংশ ও চাকুরির জন্য ৪ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এদিনের এই কর্মসূচীর পাশাপাশি বিক্ষোভও দেখায় ওই সংগঠন।সংগঠনের সম্পাদক প্রদীপ ইন্দ্র বলেন, আমরা প্রতিবন্ধীরা আজ নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। রাজ্য ও কেন্দ্রীয় বিভিন্ন যোজনার সুবিধাও আমরা পাচ্ছি না। সাংসদ কোটার এলাকা উন্নয়ন তহবিল অর্থের ১০ শতাংশ ব্যয় করার কথা বলেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!