নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ৯ নভেম্বর’১৯:-

বিভিন্ন চাকরির পরীক্ষার পাশাপাশি আই এস এবং ডব্লিউবিসিএস পরীক্ষায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের দক্ষ করে তুলতে উদ্যোগী হল দিনহাটা মহকুমা প্রশাসন। এই উপলক্ষে আগামী ১১ ই নভেম্বর দিনহাটার মহারাজা নৃপেন্দ্র নারায়ন সিটি সদনে মহাকুমা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে । এই প্রশিক্ষণ শিবিরে শিক্ষিত বেকার যুবক যুবতীদের পাশাপাশি কন্যাশ্রী মেয়েদের উৎসাহিত করা হবে। শুক্রবার নিজের অফিসে দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ সাংবাদিক বৈঠক করে এখবর জানান। তিনি বলেন প্রশাসনিক পরীক্ষায় শিক্ষিত বেকার যুবক যুবতীরা এমনকি কন্যাশ্রীরা কিভাবে প্রশিক্ষণ নেবেন তা নিয়ে তাদেরকে ধারণা দেওয়ার পাশাপাশি দক্ষ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেমিনারে ৫০০ জন শিক্ষিত যুবক , যুবতী অংশ নিতে পারবে। এদের মধ্যে কন্যাশ্রী মেয়েদেরকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে। মহকুমা শাসক জানান কন্যাশ্রী দের জন্য রাখা হয়েছে ৩০০ আসন। এছাড়াও দিনহাটা কলেজের মেয়েদের জন্য আরো ১০০ আসন ছাড়াও প্রশাসনিক পরীক্ষায় আগ্রহী বিভিন্ন এলাকার শিক্ষিত যুবকরা আরো ১০০ জন এই সেমিনারে অংশ নিতে পারবে।
এদিনের এই সাংবাদিক বৈঠকে মহকুমা শাসক শেখ আনসার আহমেদ জানান দিনহাটায় ওই সেমিনারে ২০১৮ ব্যাচের আইএস শ্রীনিবাস পাতিল ছাড়াও জেলা প্রশাসনের দুই ডাবলু বিসিএস অফিসার শুভজিৎ মন্ডল ও শ্রেয়শী কণ্যার ছাড়াও দিনহাটা মহকুমা প্রশাসনের ডব্লিউ বি সি এস অফিসার মনোজ কুমার তাদের প্রশিক্ষণ দেবে। সেমিনারে দিনহাটার মহকুমা শাসক আই এস অফিসার শেখ আনসার আহমেদ নিজেও এদের প্রশিক্ষণ দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
মহকুমা শাসক শেখ আনসার আহমেদ জানান শিক্ষিত বেকার যুবক যুবতীরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে বসতে পারে এবং কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলিতে প্রিপারেশন নিতে হবে তার বেসিক বিষয় গুলি তাদের কাছে তুলে ধরা হবে। এছাড়াও ভিডিও ক্লিপিংয়ের মধ্য দিয়ে প্রশ্ন উত্তর থেকে শুরু করে বিভিন্ন রকম দিক তুলে ধরা হবে।ইতিমধ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন বলেও মহকুমা শাসক জানান। শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির পরীক্ষায় দক্ষ করে তুলতে মহকুমা শাসক এর উদ্যোগে হতে যাওয়া এই প্রশিক্ষণ শিবির কে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।