কলেজের ভিতর ছাত্রীকে প্রহার : কাঠগড়ায় টিএমসিপি

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, 3 সেপ্টেম্বর’ 19:-

ফের কলেজ দখলকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহার কলেজ ।
বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি’র অভিযোগ, মালিনী রায় নামে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে কলেজ ক্যাম্পাসের ভিতরে মারধোর করা হয় । অভিযোগ টিএমসিপি ছাত্র দের বিরুদ্ধে । এ নিয়ে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় । তবে কিছুক্ষণের মধ্যেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
তবে টিএমসিপি পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

Leave a Reply

error: Content is protected !!