শিশু মৃত্যু : চিকিৎসায় গাফিলতির অভিযোগ : ধুন্ধুমার কান্ড হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, 27 আগস্ট’ 19:-

চিকিৎসার গাফিলতিতে ফের এক শিশু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত কোচবিহার মেডিকেল কলেজ। শিশুটির পরিবারের অভিযোগ গত 15 দিন আগে ডান পায়ে একটি ঘা এবং জ্বর নিয়ে কোচবিহার মেডিকেল কলেজে শিশুটিকে ভর্তি করা হয়। চিকিৎসকরা এক সপ্তাহ আগে অপারেশন করেন। কিন্তু অপারেশনের পর থেকে শিশুটিকে কোন ডাক্তার দেখছিল না বলেই পরিবারের অভিযোগ। অভিযোগ , গতকাল রাতে ওই শিশুটির প্রচন্ড জ্বর আশায় কর্তব্যরত নার্সিং স্টাফ শিশুটিকে একটি ইঞ্জেকশন করেন। ইনজেকশন করার কিছুক্ষণের মধ্যেই শিশুটির জ্বর আরো বেড়ে যায়। এবং ছটপট করতে করতে বমি করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়। এই ঘটনার পর আজ সকালে শিশুটির পরিবারের লোকজন হাসপাতালে চিকিৎসকদের ওপর চড়াও হয়। হাসপাতালে উপস্থিত থাকা দুই চিকিৎসককে এবং নিরাপত্তারক্ষীদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পর নিরাপত্তারক্ষীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ জনকে গ্রেপ্তার করে। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে কোচবিহার মেডিকেল কলেজের বহির্বিভাগের চিকিৎসকরা ৩০ মিনিট প্রতীকী ধর্মঘট পালন করে।

Leave a Reply

error: Content is protected !!