ক্ষেতের ধান খাওয়া ছাগল আটকে খুন চাষী : তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা ,কোচবিহার, ৪ নভেম্বর’১৯ :-

জমিতে ঢুকে ধান খাওয়ায় ছাগল আটকানো এক ব্যক্তিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলো প্রতিবেশী এক ব্যক্তি। দিনহাটা সিতাই ব্লকের কাজলি কুড়ার প্রত্যন্ত গ্রামে সোমবার বিকালে এই ঘটনা ঘটে। ছাগল আটকান অভিযুক্ত ব্যক্তিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃত ওই ব্যক্তির নাম বুদ্ধেশ্বর সরকার (৫৫) বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সিতাই থানার পুলিশ সেখানে ছুটে যায়। ঘটনায় পুলিশ দুই অভিযুক্ত দুই মহিলাকে আটক করে।
জানা গেছে এদিন বিকালে প্রতিবেশী অর্জুন নামে এক ব্যক্তির ছাগল বুদ্ধেশ্বর সরকারের জমিতে যায়। সেই সময় বুদ্ধেশ্বর সরকার ওই ছাগল আটকে রাখে। খবর পেয়ে প্রতিবেশী ওই ব্যক্তি ও তার বাড়ির লোকেরা বুদ্ধেশ্বর সরকারের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এমনকি দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এরপরই প্রতিবেশী অর্জুন নামে এক ব্যক্তির স্ত্রী এবং তার পুত্রবধূ কুড়ুল দিয়ে বুদ্ধেশ্বর সরকারের মাথায় আঘাত করে। ঘটনাস্থলে এসে রক্তাক্ত হয়ে পড়ে। এমনকি বুদ্ধেশ্বর সরকারের স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন খবর পেয়ে ছুটে এসে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সিতাই থানার ওসি সূর্যদীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ সেখানে ছুটে যায়। এবং অভিযুক্ত প্রতিবেশী দুই মহিলাকে আটক করা হয় বলে ওসি জানান।
দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস বলেন ছাগল আটকানো কে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে গন্ডগোলের ঘটনায় এক ব্যক্তিকে কুড়ুল দিয়ে আঘাত করা ছাড়াও মারধর করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে দুইজনকে আটক করা হলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!