নিজস্ব সংবাদদাতা, কোচবিহার , ১ সেপ্টেম্বর’১৯ :-

দুই দিন ব্যাপী অল বেঙ্গল ওপেন চেস্ টুর্ণামেন্টে বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল। প্রতিযোগিতায় ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হল সিকিমের খেন দুপ তামাং। দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে জলপাইগুড়ির রৌনক গুহ রায় এবং সিকিমের রাহুল গুরুং। অনূর্ধ্ব ১১ বিভাগে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি আত্রেয় সাহা । দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে আলিপুরদুয়ারের নিলানভ বর্মন ও কোচবিহারের অগ্নিদীপ্ত সরকার। অনূর্ধ্ব 16 বিভাগে চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ির আরমান সিদ্দিকী। সংশ্লিষ্ট বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে আলিপুরদুয়ারের সৃজন সরকার ও কোচবিহারের আদিত্য দত্ত।দিনহাটা পাইওনিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনের এই দাবা প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে দাবাড়ুরা অংশগ্রহণ করা ছাড়াও আমন্ত্রিত রাজ্য হিসাবে আসাম , বিহার ও সিকিম থেকেও দাবাড়ুরা অংশগ্রহণ করে বলে ক্লাব সম্পাদক দীপঙ্কর দত্ত, আয়োজক কমিটির আহ্বায়ক বিমান কুমার মন্ডল, মানব মজুমদার, সোহম চক্রবর্তী জানান। দুই দিনের এই প্রতিযোগিতা শেষ দিন রবিবার উপস্থিত ছিলেন রাজ্য বন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ, দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত প্রমূখ। এদিন প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগের চাম্পিয়ান ও রানার্সদের হাতে ট্রফি তুলে দেন ক্লাব সভাপতি কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক অমল বসাক। দুই দিনের এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে বলে ক্লাব সম্পাদক দীপংকর দত্ত জানান। দুইদিনের অল বেঙ্গল এই প্রতিযোগিতাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাওয়ার বিভিন্ন বয়সের দাবারুদের মধ্যেও বেশ উৎসাহ লক্ষ করা যায়।