নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১৬ সেপ্টেম্বর’১৯:-

কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা সহ বেশকিছু ওয়ার্ডে জল দাঁড়িয়ে পড়ল। এর ফলে সমস্যায় পড়তে হয় পথচারীদের পাশাপাশি স্থানীয়দের। কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের একাধিক স্থানে জল দাঁড়িয়ে পড়লেও দিনহাটা পুরসভার কর্মীদের তৎপরতায় অবশ্য অল্প সময়ের মধ্যেই সেই জল নেমে যায় । বিরোধী বিজেপি সহ অন্যান্য দলগুলোর পক্ষ থেকে অবশ্য শহরের জল নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে মাস্টারপ্ল্যান করে পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়েছে। পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ বলেন একটানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে কোথাও কোথাও সামান্য জল দাঁড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই সেই জল বেরিয়ে যায়। আগামীতে শহরে যাতে কোনোভাবেই জল দাঁড়িয়ে না পড়ে তার জন্য আরও বড় কিছু পরিকল্পনা করা যায় কিনা সে বিষয়টি পুরসভার নজরে রয়েছে । সোমবার ভোর থেকে একটানা কয়েক ঘন্টা বৃষ্টি হয়। এর ফলে দিনহাটা শহরের প্রধান সড়কের বেশ কিছু এলাকা ছাড়াও পুরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় জল দাঁড়িয়ে পড়ে। শহরের ভবানী হল রোড এলাকার দক্ষিণাংশের মোড়, শহরের বাইপাস এলাকার বিভিন্ন স্থানে ছাড়াও গোপালনগর স্কুল সংলগ্ন রাস্তা, গার্লস স্কুল সংলগ্ন রাস্তা ,৩ , ৪ ও ৫ নাম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা সহ একাধিক জায়গায় রাস্তায় জল দাঁড়িয়ে প্রায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। প্রতিবারই একটানা বৃষ্টি হলে এই এলাকাগুলিতে জল দাঁড়িয়ে পড়ে বলে বাসিন্দাদের পাশাপাশি পথচারীদের অভিযোগ। সুষ্ঠ জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলার জন্য মাস্টারপ্ল্যান করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।
তৃণমূল নেতা অসীম নন্দী বলেন দিনহাটা পুরসভার উন্নয়নের কাজ দেখে বিরোধীরা আতঙ্কিত। তাই একটানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে কোথাও কোথাও সামান্য জল দাঁড়িয়ে পড়ল অল্প সময়ের মধ্যে সেই জল নেমে যাওয়ার পরেও তা নিয়ে বিরূপ মন্তব্য করছেন। বিজেপি সহ বিরোধীরা উন্নয়নকে চোখে দেখতে পারছেন না। তাই জল নেমে যাওয়ার পরেও মাস্টারপ্ল্যানের কথা তুলে ধরছেন। দিনহাটা পৌরসভার পৌরপ্রধান বিধায়ক উদয়ন গুহ বলেন একটানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে কোথাও কোথাও সামান্য জল দাঁড়িয়ে পড়লেও বৃষ্টি শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে সেই জল নেমে যায়।