নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ২৩সেপ্টেম্বর’১৯:-

দিনহাটা ভেটাগুড়ি থেকে উদ্ধার হল বোমা।বিজেপি কর্মীর বাড়ি লক্ষ করে রাতে বোমা ছোড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে রবিবার রাতে দিনহাটা ভেটাগুড়ির বালাডাঙ্গা গ্রামে বিজেপি কর্মী বকুল বর্মন ও তাপস বর্মনের বাড়ি লক্ষ করে বোমা ছোড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল নেতা বিশ্বনাথ দে আমিন, নুর আলম হোসেন প্রমূখ বলেন এই ঘটনার সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই। তৃণমূল শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। এদিনের এই ঘটনা বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের জের। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি তাজা বোমা উদ্ধার করে। এই ঘটনায় ইতিমধ্যে তাপস বর্মন দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানান।ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভেটাগুড়ি বালাডাঙ্গা গ্রামের বকুল বর্মন ও তাপস বর্মন জানান এদিন রাত্রে একদল দুষ্কৃতী তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা।এরপরই তারা ঘর থেকে বের হতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।তারা বিজেপি সমর্থক হয় কাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ।
বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মন, কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন গত বেশ কিছুদিন ধরেই তৃণমূল ভেটাগুড়ি এলাকায় সন্ত্রাস শুরু করেছে। এদিন কাদের দলীয় কর্মীর বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয়। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে।
তৃণমূল নেতা বিশ্বনাথ দে আমিন বলেন বিজেপি শান্ত ভেটাগুড়ি এলাকাকে নানা হবে অশান্ত করে তোলার চেষ্টা করছে। তৃণমূল কর্মীদের ওপর নানাভাবে আক্রমণ করা হচ্ছে। এলাকায় সন্ত্রাস বন্ধে অবিলম্বে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে ।ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।