বোমাবাজি – পার্টি অফিস ভাঙচুর : প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির : অভিযুক্ত তৃণমূল

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ১৩ অক্টোবর’১৯:-

বিজেপি কর্মীদের মারধর ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ কে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের বলরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকেই বলরামপুর বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের মারধর ও পার্টি অফিস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পথ অবরোধের ফলে সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রী থেকে সাধারন মানুষ কে। ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।এদিন স্থানীয় বিজেপি কর্মী রজিৎ দাস বলেন, তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী গতকাল হঠাৎই দলবেঁধে এসে আমাদের কর্মীদের উপর হামলা চালায়, এর পাশাপাশি আমাদের লক্ষ্য করে তাঁরা বোমাও ফাটায়। শুধু বোমাই নয়, তাঁরা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে বলে তার অভিযোগ। ঘটনায় আমাদের কর্মী ও এক স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়।অন্যদিকে এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ । তিনি বলেন বিজেপি কর্মীদের মারধর ও পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ওই দলের অভ্যন্তরীণ কোন্দলের জের। এই ঘটনার সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই। তৃণমূলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনিত। পাশাপাশি তিনি বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃনমূল কর্মী সমর্থকরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

Leave a Reply

error: Content is protected !!