বিজেপি ছেড়ে তৃণমূলে : দলীয় পতাকা হাতে তুলে দিলেন রবীন্দ্রনাথ ঘোষ

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৬ অক্টোবর’১৯:-

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান অব্যাহত কোচবিহার জেলায়।পাশাপাশি কোচবিহার জেলায় তৃতীয় পর্যায়ে ‘দিদিকে বলো’ কর্মসূচী শুরু হয়েছে। গত লোকসভা নির্বাচনে এরাজ্যে বড় রকমের ধাক্কা খাওয়ার পর ফের রাজ্যে রাজনৈতিক জমি তৈরি করতে জনসংযোগকেই হাতিয়ার করেছে তৃনমূল। এরই অঙ্গ হিসেবে তৃতীয় পর্যায়ের ‘দিদিকে বলো’ কর্মসূচী শুরু হয় রাজ্য জুড়ে। সেই কর্মসূচিকে কাজে লাগিয়ে নাটাবাড়ি বিধানসভা এলাকায় ‘দিদিকে বলো’ প্রচার শুরু করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।তারেই ফল স্বরূপ শনিবার নাটাবাড়ি বিধানসভা এলাকার ৮টি পরিবার বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওই বিজেপি কর্মী সমর্থকরা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কর্মী সমর্থকদের স্বাগত জানান মন্ত্রী। ওই যোগদান কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঙ্কজ ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতারা।এদিকে দলবদল প্রসঙ্গে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিজেপি সাম্প্রদায়িক দল।লোকসভা ভটের পর থেকে জেলাজুড়ে বিজেপি যেভাবে অশান্তি সৃষ্টি করছে তা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। তারা বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েই তারা ফের তৃণমূল কংগ্রেসের ফিরে আসছেন। শুধু তাই নয় তিনি আরও বলেন, বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে কোচবিহার জেলায়। ফলে এখন কি করবে তারা ভেবে উঠতে পারছেন না। তাই তারা এলাকায় সন্ত্রাস তৈরি করছে।এদিকে রাজনৈতিক মহলের অভিমত তবে কি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শক্তিগড় কোচবিহার নিজের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস নাকি পালাবদল হতে চলেছে কোচবিহার জেলার প্রত্যেকটি বিধানসভা আসনে। বিজেপি সূত্রে জানা গেছে এ ধরনের দলবদলের ঘটনার খবর তাদের জানা নেই।

Leave a Reply

error: Content is protected !!