নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৫সেপ্টেম্বর’১৯ :-

দূর্গা পূজার বিসর্জন দীর্ঘ বছর ধরে হয়ে আসছিল দিনহাটা শহরের থানার দিঘিতে।কিন্তু গত বছর থেকে সেই বিসর্জন দিনহাটার ধরলা নদীর ঘাটে শুরু হয় তার বিরোধিতা করে ঐতিহ্যকে ফিরিয়ে আনতে থানার দাবিতে সরব হল বিজেপির যুব সংগঠন। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বুধবার দিনহাটা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে থানার দিঘিতে বিসর্জনের ব্যবস্থা করার দাবি জানানো হয়। এদিন ডেপুটেশন শুরুর আগে দিনহাটা শহরের ডাকবাংলা পাড়ায় বিজেপির দিনহাটা মহকুমা কার্যালয় থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তর চত্বরে হাজির হয়। এদিন বিক্ষোভ চলাকালীন বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার, দলের দিনহাটার সুধাংশু রায়, প্রবীণ বিজেপি নেতা মদনমোহন গোস্বামী, যুব সংগঠনের দিনহাটা শহর মন্ডল সভাপতি মুন্না সাও, অংকুর বার্ণয়াল, সৌভিক দেব প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল মহকুমা শাসক সে কাউছার আহমেদ’এর সাথে দেখা করে তার হাতে দাবিপত্র তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং ধরলা নদীতে শ্মশানঘাটের পাশে বিসর্জন বন্ধ করতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।
সংগঠনের শহর মন্ডল সভাপতি মুন্না সাও বলেন প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে পুরো কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিনহাটা থানার দীঘির পরিবর্তে রথবাড়ি ঘটে গত বছর থেকে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছে। কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এর বক্তব্য অনুযায়ী যেকোনো পুকুরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রতিমা নিরঞ্জন করা যাবে। এক্ষেত্রে দিনহাটার মানুষের ভাবাবেগ ও ঐতিহ্য কে আঘাত করে থানার দিঘির পরিবর্তে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে ধরলা নদীর রথ বাড়ি ঘাটে। এদিন ডেপুটেশন কালে দলের পক্ষ থেকে মহাকুমা প্রশাসনের কাছে বিভিন্ন আঙ্গিকে নানা দিক তুলে ধরা হয়। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় যুব নেতৃত্ব।
বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন সংগঠনের দাবি পত্র পেয়েছি। আগামীতে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে।
