প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা : উদ্যোগে বিবর্তন ভরসা ওয়েলফেয়ার সোসাইটি

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৬ অক্টোবর’১৯:-

প্রবীণ নাগরিকদের সুস্থ স্বাভাবিক রাখতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল দিনহাটায়। বিবর্তন ভরসা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।সংস্থার কার্যালয় এদিনের এই শিবিরে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন দিনহাটা মহকুমা হাসপাতালে দুই চিকিৎসক চম্পক ব্যানার্জি ও উজ্জ্বল আচার্য। সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও তাদের হাতে প্রয়োজনীয় ঔষধের তুলে দেওয়া হয়। পাশাপাশি মহকুমার দূর-দূরান্ত থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসা প্রবীণ এই নাগরিকদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। দিনহাটা শহর সহ আশপাশ এলাকার ৪০ জন প্রবীণ নাগরিকের এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলেও আয়োজক সংস্থার কর্ণধার উজ্জ্বল আচার্য জানান। এদিন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি তাদের দুপুরের খাবারের ঔষধের ব্যবস্থা করায় সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। সংগঠনের কর্ণধার উজ্জ্বল আচার্য জানান প্রতি মাসের তৃতীয় সপ্তাহে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে থাকে।

Leave a Reply

error: Content is protected !!