বিজয়া-দীপাবলীর সম্মিলনী : উদ্যোগে বিবর্তন

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,৪নভেম্বর’১৯ :-

বিজয়া-দীপাবলীর সম্মিলনী অনুষ্ঠিত হল দিনহাটায়। বিবর্তন সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে রবিবার সন্ধ্যায় সংস্থার কার্যালয় অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আশানুল করিম, শিক্ষক জয়দীপ সরকার,কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, কাউন্সিলার সুব্রত বকশি, সংস্থার কর্ণধার উজ্জ্বল আচার্য, সমাজকর্মী গোকুল সরকার, শিক্ষক শংকর দত্ত, জীবনানন্দ আচার্য প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সকলকে বিজয় দীপাবলির শুভেচ্ছা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও শারদীয় দুর্গোৎসব ও দীপাবলি অনুষ্ঠান সর্ব ধর্মের মানুষের কাছে মিলনক্ষেত্র হয়ে ওঠে। এ ধরনের সম্মিলনী অনুষ্ঠান যত হবে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন আরো সুন্দর হয়ে উঠবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট লেখক আশানুল করিম তার বক্তব্যে বিবর্তনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন বিবর্তন মানে পরিবর্তন। দিনহাটার এই বিবর্তন আগামীতে সাহিত্যের নতুন দিশা দেখাবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত সংস্থার সদস্যদের গোপা পাল, বিনা মজুমদার, বিপ্লব দেব, স্বপন রায়, মৌমিতা আচার্য,ক্ষুদে শিল্পী উজ্জ্ববর্ণা আচার্য সহ অনেকেই সংগীত, আবৃতি বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন। এদিনের এই অনুষ্ঠানে বেশ কয়েকজন গৃহবধূকে সংবর্ধিত করা হয়। সংস্থার কর্ণধার উজ্জ্বল আচার্য বলেন এদিনের দিনটি বিশ্ব গৃহবধূ দিবস। তাই বেশ কয়েকজনকে ওদিকে সম্মানিত করে তারা নিজেরাই সম্মানিত হলেন। এদিনের এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন খুদে শিল্পী উজ্জবর্ণা আচার্য। সৌভিক দেব ও মৌমিতা মিত্র চৌধুরীর সঞ্চালনায় গোটা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ মানুষের অংশগ্রহণে বিশেষ প্রাণ পায়।

Leave a Reply

error: Content is protected !!