বিজয়া সম্মিলনী : জনসংযোগে মন্ত্রী রবীন্দ্রনাথ

নিজস্ব সংবাদদাতা,কোচবিহার, ১১ অক্টোবর’১৯:-

বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে জনসংযোগের সামিল হল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।শুক্রবার মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের জিরাকপুর অঞ্চলে তৃণমূলের পার্টি অফিসে কর্মীদের নিয়ে বিজয়ের সম্মিলনীর পাশাপাশি শুভেচ্ছা জানান। এদিন জিরানপুর ছাড়াও তুফানগঞ্জ এর মারুগঞ্জ এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন কর্মীদের সাথে। এদের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কর্মীদের হাতে মিষ্টি তুলে দেন। তিনি বলেন কর্মীদের সাথে সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে এবং দলকে আরও শক্তিশালী করে তুলতে বিজয়ের মধ্য দিয়ে জনসংযোগ যেমন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে তেমনি সকলকেই শুভেচ্ছা জানানো যাচ্ছে সহজেই। বিজয় দশমীর পর থেকেই নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি এলাকার বিভিন্ন বুথে বুথে গত কয়েকদিন ধরে বিজয় সম্মেলনের মধ্য দিয়ে কর্মীদের শুভেচ্ছা বিনিময় করে চলছেন মন্ত্রী। সেখানে কর্মীদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন তিনি। মন্ত্রী বলেন এতে সংগঠনকে আরো শক্তিশালী করে তোলা সহজ হবে। মন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানগুলোতে দলীয় কর্মী-সমর্থকদের উপচে পড়ছে।

Leave a Reply

error: Content is protected !!