নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২২সেপ্টেম্বর’১৯ :-

দিনহাটার রিক্রিয়েশন ক্লাব প্রাইমারি ইউনিট লাইব্রেরির উদ্যোগে দ্বি শতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচিত হল । রবিবার দিনহাটা সাহেবগঞ্জ রোড ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসানো হয়। এদিন এই মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্য বন্যা নিগমের চেয়ারম্যান দিনহাটা পুরসভার পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ। এদিন মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বপন কুমার মন্ডল, প্রবীণ শিক্ষক রাম চন্দ্র সাহা, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, শিক্ষক প্রলয় ভট্টাচার্য, ডা: উজ্জ্বল আচার্য,আয়োজক সংস্থার সম্পাদক গোকুল সরকার , লাইব্রেরিয়ান সুবীর দত্ত, ক্লাব সম্পাদক অর্ঘ কমল সরকার প্রমুখ। এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা করেন অধ্যাপক স্বপন কুমার মন্ডল ছাড়াও শিক্ষক প্রলয় ভট্টাচার্য সহ অন্যান্যরা। এ দিনের আলোচনা সভায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পান্ডিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় অধ্যাপক স্বপন কুমার মন্ডল। তিনি বলেন বিদ্যাসাগর ছিলেন অগাধ কাণ্ডজ্ঞানের মানুষ। তাকে সাগরের সাথে তুলনা করেন তিনি।তার কথায় সাগর যেমন উপরে নোনাজল বহন করে ঠিক তেমনি সাগরের জলের ভেতরে থাকে নানান রত্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগরের মত। তিনি তার পান্ডিত্যের নানা দিক তুলে ধরার পাশাপাশি বলেন তার ওপর টা আর ভেতর টা ছিল সম্পূর্ণ আলাদা। তিনিও সাগরের মত বিদ্যার রত্ন ছিলেন। পাশাপাশি তার পান্ডিত্য প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর মত সাহিত্যিকের কটাক্ষের কথাও উঠে আসে এ দিনের আলোচনা সভায়। এর মধ্যেও তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে ইশ্বরচন্দ্র হয়ে উঠেছেন বিদ্যাসাগর । জ্ঞানের বাইরে ও তার কান্ডজ্ঞান ছিল অগাধ। তিনি কোনো কিছুকে হার মানতে না বলেও এদিনের সভায় আলোচনা উঠে আসে। তার ঘাত-প্রতিঘাতের ও নানা দিক তুলে ধরেন উপস্থিত বিশিষ্টরা। এদিনের এই আলোচনা সভায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। এই আলোচনা সভার সমাজকে নানাভাবে উদ্বুদ্ধ করবে বলেও উল্লেখ করেন অনেকেই।

অন্যদিকে , ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি শতবর্ষ জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিদ্যাসাগরের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় দিনহাটায়। রবিবার সকালে শহরের সাহেবগঞ্জ রোডের বয়েজ রিক্রিয়েশন ক্লাব প্রাইমারি ইউনিট লাইব্রেরির উদ্যোগে সুসজ্জিত বর্ণাঢ্য এই শোভাযাত্রা বের হয়। আয়োজক সংস্থার সম্পাদক গোকুল সরকার, কাউন্সিলর পিউ রায়,লাইব্রেরিয়ান সুবীর দত্ত, বয়েস রিক্রিয়েশন ক্লাবের সভাপতি কালীপদ পাল, সম্পাদক অর্ঘ কমল সরকার প্রমুখের নেতৃত্বে বিদ্যাসাগরের প্রতিকৃতি নিয়ে ক্লাব প্রাঙ্গণ থেকে এদিনের বর্ণাঢ্য এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সংস্থার সম্পাদক গোকুল সরকার জানান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি শতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে এদিন রেলি ছাড়াও নানা অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের রেলিতে সংস্থার সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। সংশ্লিষ্ট ক্লাবের উদ্যোগে এদিনেই শোভাযাত্রা শহর পরিক্রমা কালে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তা চাক্ষুষ করেন।