সাংস্কৃতিক অনুষ্ঠান-প্রদর্শনী ঘেরা ‘বাংলা মোদের গর্ব ‘ : উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,৯নভেম্বর’১৯ :-

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় কুচবিহারের শুরু হলো তিন দিনের বিশেষ অনুষ্ঠান ও প্রদর্শনী বাংলা মোদের গর্ব। শুক্রবার বিকেলে কোচবিহার অডিটোরিয়াম হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কুচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভুষণ সিংহ প্রমূখ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গঠনের পর বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে নানাভাবে চেষ্টা শুরু হয়েছে। বাংলার শিল্পীদের কে পাতা দিয়ে যেমন সম্মান জানানো হচ্ছে তেমনি রাজ্য সরকার নানাভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বাংলার নানা ঐতিহ্যকে তুলে ধরেন। এই অনুষ্ঠান পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্যরা। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে কোচবিহারের উৎসব অডিটোরিয়াম হলে তিন দিনের এই অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে 10 নভেম্বর পর্যন্ত বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!