৩ রাউন্ড তাজা কার্তুজ- ২ পিস্তল সহ গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার , ১২ সেপ্টেম্বর’১৯ –

গোপন সূত্রে খবর পেয়ে তিন রাউন্ড গুলি দুই টি পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ। বুধবার রাতে দিনহাটার সিতাই থানার অন্তর্গত সাগরদিঘী এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে গ্রেফতার করে। ওই যুবকের নাম তুতুল বর্মন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সিতাই থানার ওসি সূর্যদীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে রাতভর এই অভিযান চলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।গত লোকসভা ভোটের আগে আগে থেকেই দিনহাটা সহ জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক গন্ডগোল কে ঘিরে উতপ্ত হয়ে উঠে এলাকা। ব্যবহৃত হয় বিভিন্ন আগ্নেয়াস্ত্র।বে আইনি সেই অস্ত্র উদ্ধারে মাঠে নামে পুলিশ। দিন কয়েক আগে দিনহাটা থানায় এক সাংবাদিক বৈঠকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহন্মদ সানা আখতার সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে বলেন গত এক বছরে দিনহাটা সহ জেলার বিভিন্ন এলাকা থেকে একশ টির মত অস্ত্র উদ্ধার হয়েছে।
উল্লেখ্য এই নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে চারজনকে আগ্নেয়াস্ত্রসহ সিতাই থানার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। সিতাই এর ঢেঁকিরজান ও গাবুয়া এলাকা থেকে তিনজনকে দুইটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি সহ গ্রেফতারের পর এদিন রাতে ফের আরো এক যুবককে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। সিতাই থানার ওসি সূর্যদীপ্ত ভট্টাচার্য নেতৃত্বে এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
প্রসঙ্গত দিন কয়েক আগেও দিনহাটার দুই ব্লকের বুড়িরহাট থেকে পাঁচ যুবককে পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিয়ে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস বলেন অস্ত্র উদ্ধারে পুলিশ নানাভাবে অভিযানে নেমেছে। গোপন সূত্রে খবর পেয়ে সিতাই এর সাগরদীঘির ঘাট এলাকা থেকে ওই যুবককে অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি সহ গ্রেফতার করতে সক্ষম হয় । বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলবে।

Leave a Reply

error: Content is protected !!