স্বনির্ভরের লক্ষ্যে মেশিন বিলি : প্রশাসনের আতমা প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৪সেপ্টেম্বর’১৯:-

স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আত্মা প্রকল্পের মাধ্যমে বেশ কয়েকটি গোষ্ঠীর মহিলাদের হাতে বিভিন্ন রকম মেশিন তুলে দেওয়া হল। দিনহাটা 2 ব্লক কৃষি দফতরের আতমা প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার  ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিস চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন রকম মেশিন প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দফতরের উত্তরবঙ্গ কৃষি আধিকারিক প্রণব জ্যোতি পন্ডিত, দিনহাটা মহকুমা কৃষি আধিকারিক বলরাম দাস, দিনহাটা দুই ব্লক সহ কৃষি অধিকর্তা প্রবোধ  মন্ডল , এটিএম  বিলনা সাংমা, পলাশ দেব,  বিটিএম সপ্তরা সাহা প্রমুখ। কৃষি দফতর সূত্রে জানা গেছে এদিন ব্লকের আটটি স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের হাতে ভুট্টা ঝাড়াই মেশিন, মশলা ভাঙ্গার মেশিন,ছাতু ও চাল গুঁড়ো করার মেশিন  , ইনকিউবেটর যার সাহায্যে হাস মুরগির ডিম ফোটানো যাবে এমনই বিভিন্ন ধরনের মেশিন তাদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে চারা তৈরি করা ট্রে তুলে দেওয়া হয়।স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা এদিন কৃষি দপ্তরের আতমা প্রকল্পে এই সহযোগিতা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি । কৃষি দফতর সূত্রে জানা গেছে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে ডাটা সহ জেলার অন্যান্য স্থানেও এই ভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে সরকারি প্রকল্পে সহযোগিতা তুলে দেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!