নিজস্ব প্রতিবেদক, কোচবিহার , ৯ সেপ্টেম্বর’১৯ :-

অঙ্কন শিক্ষায় ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে আগ্রহ করে তুলতে ক্রিয়েটিভ আর্ট সেন্টারের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। রবিবার দিনহাটার মা মহমায়া পাট ব্যায়াম বিদ্যালয় ভবনে বার্ষিকী চিত্রাংকন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, দিনহাটা মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক, উত্তরের বিশিষ্ট চিত্রশিল্পী প্রসেনজিৎ ভৌমিক , সাংবাদিক প্রসেনজিৎ সাহা, অমৃতা চন্দ, আয়োজক সংস্থার প্রশিক্ষক চন্দন সাহা প্রমূখ। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অঙ্কনের প্রতি ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে উৎসাহিত করে তুলতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ক্রীড়াবিদ থেকে শুরু করে চিত্রশিল্পী সকলেই। অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত বিশিষ্টদের সংস্থার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্টরা বলেন তুলির টানের মধ্যে দিয়ে মানুষের মনের ভাবকে ফুটিয়ে তোলা সম্ভব। আর সেটাই নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশিক্ষক চন্দন সাহা। পাশাপাশি চিত্রাঙ্কনের উপর ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে
আগ্রহ বাড়াতে অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন সকলে। আয়োজক সংস্থার প্রশিক্ষক চন্দন সাহা জানান এদিনের এই অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ছাত্র-ছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল যথেষ্ট।