বোমা বাঁধবার সাজসরঞ্জাম সহ গ্রেফতার ১ : সাফল্য পুলিশের

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১৭ সেপ্টেম্বর’১৯:-

দিনহাটার সীমান্ত গ্রাম থেকে বোমা বানানোর সরঞ্জাম সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরে গ্রেফতার করল পুলিশ। দিনহাটা ২ ব্লকের নাজিরহাটের পূর্ব শিকারপুর এলাকা থেকে মঙ্গলবার বুলু বর্মন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। তার কাছ থেকে বোমা বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত শর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নাজিরহাট এর পূর্ব শিকারপুর গ্রামে গিয়ে বুলু বর্মনের বাড়ি ঘিরে ফেলে। বোমা বানানোর সরঞ্জাম সহ বাড়ি থেকেই ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ। ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে।দিনহাটার বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই বোমাবাজির ঘটনা ঘটছে। গত লোকসভা ভোটের পর বিভিন্ন গ্রামের পাশাপাশি দিনহাটা ভেটাগুড়ি বোমাবাজি আরো বেশি করে শুরু হয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। এরপর পুলিশ বোমাবাজি রোধে নানাভাবে প্রচেষ্টা চালালেও প্রতিদিনই কমবেশি ঘটনা ঘটে চলছে বলে অভিযোগ। এদিন বোমা বানানোর সরঞ্জাম সহ ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় কিছুটা হলেও এলাকায় বোমাবাজির ঘটনা কম ঘটবে বলেও মনে করছে বিভিন্ন মহল। কারণ ওই ব্যক্তি নাকি বিভিন্নস্থানে বোমা সরবরাহ করে থাকে বলে তাদের ধারণা।
পুলিশ সূত্রে জানা গেছে বুলু বর্মন নামের ওই ব্যক্তি নিজের বাড়িতেই বোমা বানাত। খবর পেয়ে দিন তাকে সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।
এসডিপিও মানবেন্দ্র দাস বলেন গোপন সূত্রে খবর পেয়ে এদিন নাজিরহাট এক গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিকারপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে হাতেনাতে বোম বানানোর সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়।

Leave a Reply

error: Content is protected !!